এ বইয়ে ইসলামী অনুশাসন ও বিধানাবলিকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে তুলনা করে প্রমাণ করা হয়েছে যে, ইসলামের বিধানসমূহ মানব কল্যাণের জন্য প্রণীত এবং বিশ্বের সকল মানুষের জন্য প্রযোজ্য। যেমন, ইসলাম কেন মৃত প্রাণীর গোস্ত ও শুকরের গোস্ত হারাম করেছে, ইসলাম কেন রক্ত, মদ ও নেশা জাতীয় বস্তু হারাম করেছে, ইসলামে নিষিদ্ধ সমকামিতার ভয়াবহ পরিণতি কী, হায়েয অবস্থায় নারীগমন নিষেধ কেন এ জাতীয় বিষয় বৈজ্ঞানিক বিচার বিশ্লেষণের আলোকে তুলে ধরা হয়েছে।
Reveiwers: সানাউল্লাহ নজির আহমদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
নারীদের প্রাকৃতিক রক্তস্রাব বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। রক্তস্রাব সংক্রান্ত্র গুরুত্বপূর্ণ সকল তথ্য, সাতটি পরিচ্ছেদে বিন্যস্ত করে, গ্রন্থটিতে উপস্থাপন করা হয়েছে সুগঠিত ভাষায়। পরিচ্ছেদগুলো নিম্নরূপ। প্রথম পরিচ্ছেদ : হায়েযের অর্থ ও হেকমত দ্বিতীয় পরিচ্ছেদ : হায়েযের সময়সীমা তৃতীয় পরিচ্ছেদ : হায়েযের জরূরী অবস্থা চতুর্থ পরিচ্ছেদ : হায়েযের হুকুম-আহকাম পঞ্চম পরিচ্ছেদ : এস্তেহাজা ও তার বিধান ষষ্ঠ পরিচ্ছেদ : নিফাস ও তার হুকুম সপ্তম পরিচ্ছেদ : হায়েয বন্ধ অথবা সংঘটিত করার ঔষধ ব্যবহারের হুকুম
Author: মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন
Reveiwers: ইকবাল হোছাইন মাছুম
Translators: মিজানুর রহমান আবুল হোসাইন ফেনভী
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
কালেমা "লা ইলাহা ইল্লাল্লাহ": একটি গুরুত্বপূর্ণ পুস্তিকা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ-এর ব্যাখ্যা, শিরকের অর্থ ও হাকীকত, ইবাদত ও তাওহীদের অর্থ এসব বিষয় সংক্ষিপ্ত আলোচনায় তুলে ধরা হয়েছে বর্তমান পুস্তিকায়।
Author: আব্দুল আযীয ইবন আবদুল্লাহ ইবন বায
Translators: মুহাম্মাদ রকীবুদ্দিন আহমাদ হুসাইন
Publisher: কমিউনিটি কেন্দ্রিক দাওয়াহ ও শিক্ষা প্রচারমুলক সহযোগী অফিস,উম্মুল হামাম
এ বইয়ে কুরআন-হাদিসের আলোকে সাহাবাদের গ্রহণযোগ্যতা, তাদের মর্যাদা ও ফজিলতের বর্ণনা রয়েছে। আরো রয়েছে তাদের গালমন্দ করার পরিণাম এবং তাদের মাঝে ঘটে যাওয়া বিরোধপূর্ণ বিষয়গুলোর ব্যাপারে আহলে সুন্নত ওয়াল জামাতের অবস্থান ইত্যাদি।
Author: মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল উহাইবী
Reveiwers: কাউসার বিন খালিদ
Translators: শিহাব উদ্দিন হোসাইন আহমদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
“ঈমান বিধ্বংসী বিষয়: প্রবৃত্তির অনুসরণ” সিরিজের এ গ্রন্থটিতে সম্মানিত লেখক প্রবৃত্তির সংজ্ঞা, প্রবৃত্তির অপকারিতা এবং প্রবৃত্তির অনুসরণ না করার উপকারিতা, প্রবৃত্তি অনুসরণের কারণ, প্রবৃত্তি অনুসরণের প্রতিকার এবং প্রশংসনীয় ও নিন্দনীয় প্রবৃত্তির ব্যাখ্যা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন।
Author: মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
Reveiwers: মো: আব্দুল কাদের
Translators: জাকের উল্লাহ আবুল খায়ের
তারবিয়া : আত্মার খোরাক জোগানো ও চরিত্র সংশোধনের জন্যে একটি গুরুত্বপূর্ণ বই, এতে নিম্নবর্ণিত বিষয়াবলি স্থান পেয়েছে : (১) আল্লাহর জন্যে ভালবাসা, (২) জিকির, (৩) দুআ, (৪) অন্তর ও তার রোগসমূহ, (৫) শয়তানের ধোঁকা, (৬) গুনাহের দরজা, (৭) জিভের হিফাজত, (৮) শ্রুতিগত বিষয়ের প্রকার, (৯) পাপ ও প্রতিকার, (১০) পাপ থেকে মুক্তিলাভের উপায়, (১১) আত্মসমালোচনা, (১২) দৃঢ়তা, (১৩) যাতে আমাদের শেষ পরিণতি হয় ভাল হবে। পাঠক মাত্রই বইটির দ্বারা উপকৃত হবে।
Author: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান - নুমান বিন আবুল বাশার - মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Reveiwers: কাউসার বিন খালিদ - মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ