লেখক বলেন: বরকতময় মাস রমযানের আগমন উপলক্ষে মুসলিম ভাইদের নিকট সিয়াম, তারাবীহ ও যাকাত বিষয়ে নিম্নের অধ্যায়গুলো পেশ করছি: প্রথম অধ্যায়: সিয়ামের হুকুম প্রসঙ্গে। দ্বিতীয় অধ্যায়: সিয়ামের হিকমত ও ফায়দা প্রসঙ্গে। তৃতীয় অধ্যায়: মুসাফির ও অসুস্থ ব্যক্তিদের সওম প্রসঙ্গে। চতুর্থ অধ্যায়: সওম ভঙ্গের কারণ প্রসঙ্গে। পঞ্চম অধ্যায়: তারাবীহ প্রসঙ্গে। ষষ্ট অধ্যায়: যাকাত ও তার উপকারিতা প্রসঙ্গে। সপ্তম অধ্যায়: যাকাতের হকদার প্রসঙ্গে। অষ্টম অধ্যায়: যাকাতুল ফিতর প্রসঙ্গে।
Author: মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন
Translators: সানাউল্লাহ নজির আহমদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
একটি গুরুত্বপূর্ণ পুস্তিকা। শিয়া সম্প্রদায়ের উন্মেষের ইতিহাস অনুসন্ধান, তাদের রাফেযী সম্প্রদায় হিসেবে খ্যাতি পাওয়ার কারণ, শিয়াদের মৌলিক আকীদা-বিশ্বাস, যার কারণে সরল-সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গোমরাহ ফেরকায় পরিণত হয়েছে এসবের দলিলনির্ভর আলোচনা স্থান পেয়েছে বক্ষ্যমাণ এই পুস্তিকায়।
Author: আব্দুল্লাহ বিন মুহাম্মাদ আস সালাফী
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Publisher: সুন্নাহ প্রতিরক্ষা ওয়েবসাইট : http://www.dd-sunnah.net
একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এতে সদকা ও জাকাত বিষয়ক আহকাম ও মাসাইল, জাকাত অস্বীকার করার পরিণতি, কৃপণতার পরিণতি, বিভিন্ন সম্পদে জাকাতের নেসাব, সদকায়ে ফেতর ও অন্যান্য দান-খয়রাতের বিধান কুরআন-সুন্নাহর দলিলসমৃদ্ধ করে উপস্থাপন করা হয়েছে।
Author: কামাল উদ্দীন মোল্লা
Reveiwers: ইকবাল হোছাইন মাছুম
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
মানুষের জ্ঞান, অভিজ্ঞতা- বিশেষ করে মনোবিজ্ঞান- কীভাবে আল্লাহর পথে আহ্বান ও ইসলাম প্রচার প্রক্রিয়ায় সহায়তা দিতে পারে সে বিষয়টি গুরুত্ব পেয়েছে আমাদের বর্তমান বইটিতে। দাওয়াতী ময়দানে কর্মরত যে কোন ব্যক্তি এত্থেকে উপকৃত হবেন বলে আমাদের আশা।
Author: আব্দুল্লাহ আল খাতির
Translators: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
বাংলাদেশে ইসলামের আলোকে কি ধরনের শিক্ষানীতি প্রণয়ন করা উচিত আর কিভাবে আমাদের সন্তানেরা পাশ্চাত্যের নৈতিকতা বিবর্জিত শিক্ষা থেকে মুক্তি পেতে পারে তার একটি চিত্র তুলে ধরা হয়েছে এ বইটিতে।
Author: আব্দুশ শহীদ নাসীম
Reveiwers: ইকবাল হোছাইন মাছুম
নারী: ইসলামের পূর্বে ও পরে— গ্রন্থটিতে একজন নারীকে ইসলাম কী কী সম্মান দিয়েছে এবং ইসলামের আগমনের পূর্বে নারীদের অবস্থা কি ছিল তা তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে একজন পাঠক বুঝতে পারবে যে, নারীদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা কী?
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: জাকের উল্লাহ আবুল খায়ের
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ